1. admin@bhawaltv.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:০১ পূর্বাহ্ন

গাজীপুর পূবাইলের করমতলা বাজার ব্যবসায়ী নির্বাচন অনুষ্ঠিত

ভাওয়াল টিভি ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ২ আগস্ট, ২০২৬
  • ৮৭ বার পঠিত

​মোঃ দেলোয়ার হোসেন(পূবাইল প্রতিনিধি)ঃ উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে গাজীপুর মহানগরীর পূবাইলের করমতলা বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ১ আগষ্ট শনিবার সকাল ৯টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল ৩টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন মোঃ আশরাফ হোসেন স্বাধীন। নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, মোট ৯৪ জন ভোটারের মধ্যে ৯৩ জন ভোটাধিকার প্রয়োগ করেন, যা প্রায় শতভাগ ভোটার উপস্থিতির ছিলো।ভোট গণনা শেষে সভাপতি পদে ৪৮ ভোট পেয়ে নজরুল ইসলাম দেওয়ান নির্বাচিত হন এবং সাধারণ সম্পাদক পদে ৪৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মোঃ ফরহাদ হোসেন , সহ-সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন মোঃ ফয়েজ মিয়া ,যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আরিফ হোসেন মোল্লা, সাংগঠনিক সম্পাদক- কাউসার আহমেদ রিফাত এবং কোষাধ্যক্ষ পদে ৬০ ভোট পেয়ে নির্বাচিত হন মোঃ নাইমুল ইসলাম জসিম। সদস্য-০১ নির্বাচিত হোন মোঃ আবু সাইদ সরকার, সদস্য-০২ মোঃ নজরুল ইসলাম শেখ, সদস্য-০৩ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন স্বপন।নির্বাচন শেষে নবনির্বাচিত নেতৃবৃন্দ বাজারের ব্যবসায়ীদের আস্থা ও সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ, বাজারের সার্বিক উন্নয়ন এবং ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Bhawal TV
প্রযুক্তি সহায়তায়: Bhawal TV