
তারেক রহমান জাহাঙ্গীরঃ গাজীপুর সদর উপজেলায় পিরুজালী ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে ২ আগষ্ট সকাল ১০ টা থেকে সারা দিনব্যাপী রূপসা রিসোর্টে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। উক্ত বর্ধিত সভায় প্রধান অতিথি অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর- ৩ আসনের সংসদ সদস্য ও বিএনপি কেন্দ্রীয় কমিটির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডাঃ এস.এম রফিকুল ইসলাম বাচ্চু। উক্ত অনুষ্ঠানে গাজীপুর সদর উপজেলা বিএনপি আহ্বায়ক ও গাজীপুর সদর উপজেলা চেয়ারম্যান পদ প্রার্থী- মোঃ আবু তাহের মুসুল্লী এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন গাজীপুর জেলা বিএনপি আহবায়ক সদস্য- আলহাজ্ব জয়নাল আবেদীন রিজভী,গাজীপুর জেলা বিএনপি আহবায়ক সদস্য- বীর মুক্তিযোদ্ধা আমিনুল হক গাজীপুর সদর উপজেলা বিএনপি আহবায়ক সদস্য ও মির্জাপুর ইউনিয়ন পরিষদ সাবেক সফল চেয়্যারম্যান- আলহাজ্ব ফজলুল এক মুসুল্লী, গাজীপুর সদর উপজেলা বিএনপি সদস্য সচিব - আলহাজ্ব আবু বকর সিদ্দিকের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, গাজীপুর সদর উপজেলার আহবায়ক সদস্য- নাজিম ব্যাপারী, হাবিবুর রহমান বেপারী, ডি এস আজহার, আব্দুস সামাদ, আব্দুল মান্নান ব্যাপারী, আব্দুল্লাহ হেল কাফি, মাসুদুল করিম মোনায়েম, গাজীপুর সদর উপজেলায় যুবদলে ভারপ্রাপ্ত আহবায়ক- নাজিম সরকার সহ পিরুজালী ইউনিয়ন বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীরা বক্তব্য রাখেন।