1. admin@bhawaltv.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন

সিরাজগঞ্জ জেলা কাজিপুরে কাঁচামরিচের দাম কমতে শুরু করেছে

ভাওয়াল টিভি ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬
  • ১১৮ বার পঠিত

মোঃ আব্দুর রব মনসুর (কাজিপুর উপজেলা প্রতিনিধি)ঃ
৫ই আগষ্ট বুধবার কাজিপুর পৌর বাজার ঘুরে দেখা যায়, দেশি কাঁচামরিচ প্রতি কেজি ২০০ থেকে ২২০ টাকায় বিক্রি হচ্ছে। সিরাজগঞ্জ জেলার কাজিপুর উপজেলায় পৌর,সোনামুখী, মেঘাই, ঢেকুরিয়া, নাটুয়ারপাড়া, কুমারিয়াবাড়ী, রঘুনাথপুর, জর্জিরা, পানাগাড়ী, গান্ধাইল ও সিমান্তবাজার সহ বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, এক সপ্তাহের ব্যবধানে বাজারে কাঁচামরিচ দাম কমেছে ১৩০-১০০ টাকা। কাঁচা মরিচ এক কেজিতে বিক্রি হচ্ছে ২০০ টাকায়। ভারত থেকে দেশে কাঁচামরিচ আমদানি শুরু হতেই বাজারে এর প্রভাব পড়েছে। দীর্ঘ কয়েকদিনের ঊর্ধ্বমুখী দামের পর মাত্র কয়েকদিনের ব্যবধানে দেশি কাঁচামরিচের খুচরা দাম কেজিপ্রতি ১৩০ টাকা পর্যন্ত কমেছে।ব্যবসায়ীরা বলছেন, আমদানি অব্যাহত থাকলে আগামী কয়েক দিনের মধ্যে বাজার আরও স্থিতিশীল হতে পারে। তবে কৃষকরা আশঙ্কা করছেন, অতিরিক্ত আমদানির ফলে স্থানীয় উৎপাদকরা ক্ষতির মুখে পড়তে পারে। বাজার সংশ্লিষ্টদের মতে, গত এক সপ্তাহ ধরে সরবরাহ সংকট, মৌসুমি উৎপাদন কমে যাওয়া এবং পাইকারি পর্যায়ে সরবরাহ সীমিত থাকায় দেশি কাঁচামরিচের দাম দ্রুত বেড়ে কেজিপ্রতি ৩০০ থেকে ৩৫০ টাকায় পৌঁছে যায়। শুক্রবার ও একই দামে মরিচ বিক্রি হয়েছে। তবে ভারতীয় মরিচ বাজারে প্রবেশের পর সরবরাহ বাড়তে শুরু করায় দাম দ্রুত নিম্নমুখী হয়েছে।আমদানিকারকদের দাবি, ভারত থেকে প্রচুর কাঁচামরিচ আমদানির সম্ভাবনা রয়েছে। ফলে সারা দেশের বাজারেও এর ইতিবাচক প্রভাব পড়তে পারে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Bhawal TV
প্রযুক্তি সহায়তায়: Bhawal TV