1. admin@bhawaltv.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন

সুযোগ পেলে চাঁদপুর ইউনিয়নের চেয়ারম্যান হতে চাই বললেন বিল্লাল হোসেন সরকার

ভাওয়াল টিভি ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬
  • ১৭৫ বার পঠিত

তারেক রহমান জাহাঙ্গীরঃ গাজীপুর
জেলা কাপাসিয়া থানা, চাঁদপুর ইউনিয়নের সাধারণ মানুষের ভাগ্য উন্নয়ন, শিক্ষার আলো বিস্তারের মাধ্যমে সুযোক পেলে চেয়ারম্যান হতে চাই, এ কথা বললেন কাপাসিয়ার কৃতি সন্তান সাবেক চাঁদপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি, সাবেক চাঁদপুর বাজার কমিটির নির্বাচীত প্রতিষ্ঠাতা সভাপতি, বড়কোশিয়া সরকার বাড়ি জামে মসজিদের সভাপতি , চাঁদপুর ইউনিয়ন ৩ নং ওয়ার্ডের বিএনপি সভাপতি, ভাওয়াল চাঁদপুর ইউনিয়নের বিএনপি সহ-সভাপতি, আলহাজ্ব রমিজ উদ্দিন সরকারে ছেলে মোঃ বিল্লাল হোসেন সরকার, আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে এলাকায় গণজোয়ার তৈরি হয়েছে, তাতে চাঁদপুর ইউনিয়নের ৯ টা ওর্য়াডে সাধারণ মানুষ ও ভোটারদের মুখে এখন একটিই নাম- মোঃ বিল্লাল হোসেন সরকার । স্থানীয় সচেতন মহল এবং সাধারণ ভোটারদের স্পষ্ট দাবি,শিক্ষিত, সততা, কর্মঠ,গরীবের বন্ধু ও দূরদর্শী নেতৃত্বের বিচারে এই ইউনিয়ন তাঁর কোনো বিকল্প নেই।এলাকায় মানসম্মত ও নৈতিক শিক্ষার প্রসারে তিনি একাই এক বিপ্লব ঘটিয়ে চলছেন। অবহেলিত, নিম্নবিত্ত ও মধ্যবিত্ত পরিবারের সন্তানদের জন্য আধুনিক ও ধর্মীয় শিক্ষার সুযোগ নিশ্চিত করতে তিনি হয়েছেন বড়কোশিয়া সরকার বাড়ী জামে মসজিদের সভাপতি। প্রাতিষ্ঠানিক শিক্ষাই নয়, তরুণ প্রজন্মকে মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রেখে দক্ষ জনশক্তি এবং মানবিক মূল্যবোধ সম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তুলতে তিনি দিনরাত নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। চাঁদপুর ইউনিয়নে একাধিক প্রবীণ ব্যক্তিত্ব ও সাধারণ ভোটারদের সাথে কথা বলে জানা যায়, অতীতে অনেকেই ভোটের আগে বড় বড় প্রতিশ্রুতি দিলেও নির্বাচনের পর তাঁদের আর পাশে পাওয়া যায়নি। কিন্তু মোঃ বিল্লাল হোসেন সরকার ফ্যাসিট সরকারের আমলে বছরের পর বছর ধরে মানুষের পাশে দাঁড়িয়েছেন। সুখ-দুঃখে করোনাকালীন সংকট থেকে শুরু করে যেকোনো সামাজিক বা সাংস্কৃতিক কর্মকাণ্ডে তিনি সবসময় সামনের সারির যোদ্ধা। সাধারণ মানুষের মতে- “এই ইউনিয়নে সার্বিক উন্নয়ন এবং তারুণ্যের ভাগ্য পরিবর্তনের জন্য মোঃ বিল্লাল হোসেন সরকার মতো সৎ, শিক্ষিত ও দূরদর্শী নেতার কোনো বিকল্প হতে পারে না। তিনি চটকদার কথায় বিশ্বাসী নন, তিনি কাজের বিশ্বাসী।”নিজের কাজের দর্শন সম্পর্কে অত্যন্ত বিনয়ী কিন্তু দৃঢ়চেতা। তিনি আরো বলেন, “শিক্ষা কিংবা সমাজসেবা কোনো ব্যবসা বা প্রচারের মাধ্যম নয়, এটি মহান আল্লাহর পক্ষ থেকে একটি পবিত্র আমানত। আমি চাই আমাদের চাঁদপুর ইউনিয়নে প্রতিটি সন্তান যেন সুশিক্ষায় শিক্ষিত হয়ে এবং প্রতিটি তরুণ যেন স্বাবলম্বী হয়ে দেশের সেবায় নিয়োজিত হতে পারে। মানুষের ভালোবাসা ও দোয়াই আমার মূল শক্তি। আজীবন আমি এই এলাকার মানুষের সেবক হয়েই থাকতে চাই।”রাজনৈতিক বিশ্লেষকদের মতে তাঁর সততা, জনকল্যাণমুখী মানসিকতা এবং সাধারণ মানুষের সাথে নিবিড় সংযোগের কারণে জনপ্রিয়তায় তিনি বাকি সম্ভাব্য প্রার্থীদের চেয়ে বহুগুণ এগিয়ে থাকবেন বলে আমাদের বিশ্বাস।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Bhawal TV
প্রযুক্তি সহায়তায়: Bhawal TV