বিশেষ প্রতিনিধিঃ
সেরাদের মধ্যে সেরা ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় নরসিংদীর নাছিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমস থেকে অংশ নেওয়া ৩৮২ জন শিক্ষার্থীর মধ্যে ৩৮২ জনই জিপিএ-৫ পাওয়ার গৌরব অর্জন করেছে।অর্থাৎ শতভাগ পাসের পাশাপাশি প্রতিষ্ঠানটিতে জিপিএ-৫ পাওয়ার হারও ১০০%!বিদ্যালয় সূত্রে জানা গেছে, এবার বিজ্ঞান বিভাগ থেকে ৩৭৬ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ৬ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছিল।নরসিংদী সদরের ভেলানগর গ্রামের এই বিদ্যালয়টি ২০০৮ সালে প্রতিষ্ঠার পর থেকেই দেশসেরা ফলাফল ধরে রেখেছে। গত বছর ২০২৫ সালেও এই স্কুলের ৩২০ জন পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ পেয়েছিল।কঠোর শৃঙ্খলা, দক্ষ শিক্ষক মণ্ডলী এবং শিক্ষার্থীদের অক্লান্ত পরিশ্রমই এই অবিশ্বাস্য সাফল্যের মূল চাবিকাঠি। দেশসেরা এই অনন্য রেকর্ডের জন্য সকল কৃতি শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের অভিনন্দন।