1. admin@bhawaltv.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন

গাজীপুরের শ্রেষ্ঠ মৎস্যচাষী পুরস্কার পেলেন মোঃ আবু তাহের মুসল্লী

ভাওয়াল টিভি ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬
  • ১৭৩ বার পঠিত
Oplus_131072

তারেক রহমান জাহাঙ্গীরঃ

গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ে নাটমন্দিরে ‘রূপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাজীপুরে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে উদ্বোধনী,আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত ।রোববার (১৬ আগস্ট) গাজীপুর জেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে গাজীপুর জেলা প্রশাসক মোঃ নুরুল করিম ভূঁইয়া এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-২ আসনের সংসদ সদস্য এম মনজুরুল করিম রনি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক- মোঃ শওকত হোসেন সরকার, গাজীপুর মেট্রোপলিটনের পুলিশ কমিশনার- মোঃ ইসমাইল হাওলাদার,গাজীপুর পুলিশ সুপার- মোঃ শরিফ উদ্দীন, অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, জেলা আইসিটি কর্মকর্তা, মৎস্যচাষী, উদ্যোক্তা ও খামারিরা।আলোচনা সভায় বক্তারা দেশের অর্থনীতি ও পুষ্টির চাহিদা পূরণে মৎস্য খাতের গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি আধুনিক প্রযুক্তি ব্যবহার করে মাছ চাষ বৃদ্ধি, দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণ এবং মৎস্যচাষীদের বিভিন্ন সমস্যা সমাধানে সরকারি সহযোগিতার ওপর গুরুত্বারোপ করা হয়। অনুষ্ঠানে সেরা মৎস্যচাষী হিসাবে পুরস্কার ও সনদপত্র পান ভাওয়াল মির্জাপুরে আকসা আরাফাত মৎস্য খামারের মালিক ও গাজীপুর সদর উপজেলার বিএনপির আহবায়ক মোঃ আবু তাহের মুসুল্লি ।খবর নিয়ে জানা যায় ভাওয়াল মির্জাপুরে ১২৭ বিঘা জমির উপরে এই মৎস্য খামারটি প্রতিষ্ঠা করেন এখান থেকে তিনি এ বছর প্রায় ১০ কোটি টাকার মাছ বিক্রি করেন। ঢাকা মৎস্য অধিদপ্তর থেকে সরাসরি ভাওয়াল মির্জাপুর আকসা আরাফাত মৎস্য খামারে পরিদর্শন করেন এবং তাকে গাজীপুরে সেরা মৎস্যচাষী হিসেবে সম্মাননা প্রদান করেন।এ সময় আবু তাহের মুসুল্লি বলেন আমি বিগত ১৭ বছর ব্যবসা করতে গিয়ে অনেক নির্যাতনে শিকার হয়েছি তারপরও ব্যবসা চালিয়ে গিয়েছি এবং সকলের দোয়া ও ভালবাসায় আজ এই পর্যন্ত আসতে পেরেছি এ জন্য সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি ।এ সময় সফল মৎস্যচাষী ও উদ্যোক্তাদের সম্মাননা প্রদান করেন। এ সময় উদ্যোক্তারা বলেন দেশে মাছ চাষে সকল কে উৎসাহিত করতে হবে বলে জানান। গাজীপুর জেলা মৎস্য দপ্তর সূত্রে জানা যায়, জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে গাজীপুর জেলার বিভিন্ন সচেতনতামূলক ও প্রচারমূলক কর্মসূচি পালন করা হবে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Bhawal TV
প্রযুক্তি সহায়তায়: Bhawal TV