1. admin@bhawaltv.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন

মনের মানুষ জুলেখার খুঁজে

ভাওয়াল টিভি ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
  • ১০২ বার পঠিত

মনের মানুষ জুলেখার খুঁজে

কবি: মোঃ খাইরুল ইসলাম

চাঁপাইনবাবগঞ্জের মেয়ে তুমি,
জুলেখা তোমার নাম,
তোমার প্রেমে পড়ে আমার ওড়ল রে ভাই হুঁশ-জ্ঞান!
ল্যাংড়া আমের চেয়েও মিষ্টি তোমার মুখের হাসি,
পকেট ফাঁকা হলেও আমি তোমাকেই ভালোবাসি।
জুলেখা ও জুলেখা,
তুমি আমার মনের মানুষ,
তোমায় ভেবে দিন কেটে যায়,
ওড়ে বুকের ফানুস।
কানসাটের ওই চমচম ছেড়ে তোমার পিছু ছুটি,
তুমি যদি রাজি থাকো,
এখনই খাই কোর্ট-কাছারি বাটি!
পদ্মা নদীর পাড়ে আমি দাঁড়িয়ে থাকি একা কবে দিবে, ওগো রানী তোমার একটু দেখা?
আম কুড়ানোর ছলে তুমি আসো যদি কাছে,
মনের সব জমানো কথা বলব তোমার কাছে!
চাঁপাইনবাবগঞ্জের আমবাগানের ছায়ায়,
মন যে আমার হারিয়ে গেছে তোমার মায়ায়।
কোথায় আছো ওগো আমার রূপের রানি,
তোমায় খুঁজে বেড়ায় আমার অবুঝ পরানখানি।
জুলেখা ও জুলেখা তুমি আমার মনের মানুষ,
তোমায় ভেবে উড়ছে বুকে রঙিন এক ফানুস।
পদ্মা নদীর হাওয়া যেন তোমার কথা বলে,
মন বসে না আর তো ঘরে,
চোখ ভেসে যায় জলে।
আমের দেশে মিষ্টি মেয়ে,
জুলেখা তোমার নাম,
তোমার খোঁজে পাঠালাম এই হৃদয়ের পৈগাম।
একবার এসে দেখা দাও গো,
মেটাও মনের আশ,
তোমার মাঝেই লুকিয়ে আছে আমার ভালোবাসা।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Bhawal TV
প্রযুক্তি সহায়তায়: Bhawal TV