1. admin@bhawaltv.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন

ছোট একটা জীবন চোখ বুজলে শেষ, বিরহ কবি মোঃ খাইরুল ইসলাম

ভাওয়াল টিভি ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪৬ বার পঠিত

ছোট একটা জীবন চোখ বুজলে শেষ,
বিরহ কবি মোঃ খাইরুল ইসলাম

ছোট্ট এই জীবন,
নদীর ওপার ওপার খেলা,
মিছেই কাটে অহংকারে সারাটা দিনবেলা।
আজ আছি কাল নেই,
চেনা এই ঘরে,
সবাই তো চলে যায় একে একে পরে।
বুকের ভেতর জমে থাকে কত আশা-আকাঙ্ক্ষা,
হিসাবের খাতায় শুধু বাড়ে যত আশঙ্কা।
ছুটে চলি অবিরাম মরীচিকার পিছে,
দিনশেষে চারিপাশ শূন্য আর মিছে।
চোখ বুজলেই শেষ এই জীবনের গান,
মাটির মানুষ মিশে যাবে,
থমকে যাবে প্রাণ।
অভিমানী এই বুকে যেটুকু শ্বাস রয়,
ভালোবাসায় কেটে যাক, কেন এত ভয়?
কত হিসাব, কত নালিশ,কতশত আশা,
দিনশেষে সত্যি শুধু একটু ভালোবাসা।
মাটির মানুষ মাটিতেই মিশে যাবে ঠিক,
খালি হাতে চলে যাব, শূন্য চারিদিক।
ক্ষনিকের আলো-ছায়ায় এ তো এক মেলা,
চোখ বুজলেই ফুরিয়ে যাবে জীবনের বেলা।
পলকের এই জীবনে কেন তবে এত দ্বেষ?
নিশ্বাসটুকু ফুরিয়ে গেলেই গল্প হবে শেষ।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Bhawal TV
প্রযুক্তি সহায়তায়: Bhawal TV