1. admin@bhawaltv.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন

কালিয়াকৈরের থানা পুলিশ জুয়ার আসর থেকে আটক করেন ৭ জন ব্যক্তিকে

ভাওয়াল টিভি ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ১১৫ বার পঠিত

মোঃ খাইরুল ইসলাম কালিয়াকৈর প্রতিনিধি গাজীপুরঃ

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় জুয়ার আসর থেকে অভিযান চালিয়ে ৭ জন ব্যক্তিকে আটক করেছে কালিয়াকৈর থানা পুলিশ। সোমবার সন্ধ্যায় উপজেলার হরতকীতলা এলাকার জয়নালের বাড়ীর দ্বিতীয় তলা থেকে অভিযান চালিয়ে ৭ জন জুয়ারীদের আটক করা হয়। আটককৃতরা হলেন, কালিয়াকৈর উপজেলার গোয়ালবাথান এলাকার পিতা মৃতঃ আলীমুদ্দিনের ছেলে ইসমাইল (৫২) ও একই এলাকার পিতা মৃতঃ ইউসুব আলীর ছেলে হেলাল (৫৮) ,একই এলাকার পিতা মৃত : শুকুর আলী ব্যাপারীর ছেলে হাফিজ ব্যাপারী (৫৯), একই এলাকার পিতা মৃত : গফুর মুন্সির ছেলে সিরাজ মিয়া (৪৩),কালিয়াকৈর উপজেলার হরতকীতলা এলাকার পিতা : রাম সাহার ছেলে কৃষ্ণ (৩৯) ও একই এলাকার পিতা মৃত : মহর আলীর ছেলে জয়নাল (৫২),জামালপুর জেলার জামালপুর সদর থানার হাটচন্দ্রা এলাকার পিতা মৃত জিন্নত আলীর ছেলে : রফিক (৩৮)। পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার হরতকীতলা এলাকায় সোমবার সন্ধ্যায় জুয়ার আসর বসেছে।এমন গোপন সংবাদের ভিত্তিতে কারিয়াকৈর থানা পুলিশ সেখানে অভিযান চালিয়ে সরঞ্জাম সহ ৭ জুয়ারীকে আটক করেন। জুয়া আইনে নিয়মিত মামলা করা হয়েছে। মঙ্গলবার দুপুরে জুয়ারীদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়। কালিয়াকৈর থানার উপপরিদর্শক (এস আই) জাহাঙ্গীর আলম জানান, জুয়া ও মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। আটকদের মঙ্গলবার দুপুরে আদলতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Bhawal TV
প্রযুক্তি সহায়তায়: Bhawal TV