1. admin@bhawaltv.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন

গাজীপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘মিথ্যা তথ্য’ প্রচারের অভিযোগে, সংবাদ সম্মেলন

ভাওয়াল টিভি ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ১২৪ বার পঠিত

গাজীপুর প্রতিনিধি:
গাজীপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করে মানহানি করার অভিযোগ এনে এর প্রতিবাদ ও দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন সাবেক বাসন ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতা মো. সাইফুল ইসলাম সরকার বাবুল।
শুক্রবার সকালে মহানগরীর কড্ডা এলাকায় আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে সাইফুল ইসলাম সরকার বাবুল বলেন, দীর্ঘ ১৭ বছর চেয়ারম্যানের দায়িত্ব পালনকালে তিনি এলাকায় বিভিন্ন রাস্তা-ঘাটসহ নানা উন্নয়নমূলক কাজ করেছেন। সম্প্রতি মনিদাস ঋষিপাড়ায় তার ব্যক্তিগত মালিকানাধীন জমিকে রাস্তা দাবি করে একটি কুচক্রী মহল সামাজিক যোগাযোগমাধ্যমে তার বিরুদ্ধে মিথ্যা প্রচারণা চালাচ্ছে। তিনি বলেন, ওই স্থানে আগে কোনো রাস্তা ছিল না। তাই রাস্তা বন্ধ করে দেওয়ার অভিযোগও সঠিক নয়। সেখানে বসবাসকারী একটি পরিবার বিকল্প রাস্তা দিয়ে মূল সড়কে যাতায়াত করতে পারে। এরপরও উদ্দেশ্যপ্রণোদিতভাবে তার মানহানি করার জন্য সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হয়েছে।
সাইফুল ইসলাম সরকার বাবুল বলেন, আমি দীর্ঘদিন জনপ্রতিনিধি হিসেবে মানুষের জন্য কাজ করেছি। আমার ব্যক্তিগত জমিকে রাস্তা দাবি করে সামাজিক যোগাযোগমাধ্যমে যে প্রচারণা চালানো হচ্ছে, তা সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত। এতে আমার সামাজিক ও রাজনৈতিকভাবে মানহানি হয়েছে। এ বিষয়ে আমি প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেব।
এলাকাবাসী বলেন, মনিদাস ঋষিপাড়ার ওই জায়গাটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে যে তথ্য প্রচার করা হয়েছে, তা নিয়ে এলাকায় বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। জায়গাটি নিয়ে প্রকৃত বিষয়টি যাচাই না করে কারও বিরুদ্ধে অপপ্রচার চালানো ঠিক নয়। দীর্ঘদিন ধরে বাবুল সরকার এলাকায় বিভিন্ন উন্নয়নমূলক কাজ করেছেন। তাই বিষয়টি সঠিকভাবে তদন্ত ও যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানাই। তারা আরও বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো তথ্য প্রচারের আগে সেটির সত্যতা যাচাই করা প্রয়োজন। মিথ্যা বা বিভ্রান্তিকর তথ্য প্রচার করে কারও সম্মানহানি করা হলে সংশ্লিষ্টদের জবাবদিহির আওতায় আনা উচিত। সংবাদ সম্মেলনে স্থানীয় এলাকাবাসী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Bhawal TV
প্রযুক্তি সহায়তায়: Bhawal TV