
স্টাফ রিপোর্টার :
জাতীয় দৈনিক আজকের বসুন্ধরা পত্রিকার ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী ও প্রতিনিধি সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাজধানী ঢাকার পল্টন টাওয়ারে ইকোনমিক রিপোর্টার্স ফোরামের অডিটোরিয়ামে দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে এ প্রতিষ্ঠাবার্ষিকী ও প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়। সারাদেশ থেকে আগত পত্রিকাটির প্রতিনিধিদের অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত ও উৎসবমুখর পরিবেশে পরিণত হয়।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে পত্রিকার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, সাংবাদিক, প্রতিনিধি ও আমন্ত্রিত অতিথিরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে জাতীয় দৈনিক আজকের বসুন্ধরা পত্রিকার চীফ রিপোর্টার সাইদুর রহমান বাবুল সভাপতিত্ব করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পত্রিকার সিনিয়র স্টাফ রিপোর্টার নজরুল ইসলাম ও মাল্টিমিডিয়া নিউজ প্রেজেন্টার তাইয়্যেবা আক্তার।
এতে জাতীয় দৈনিক আজকের বসুন্ধরা পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মো. সোহেল রানা উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মো. ফরিদ খান এবং ইকরা রিয়েল এস্টেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এইচ এম আমান। প্রতিষ্ঠাবার্ষিকী ও প্রতিনিধি সম্মেলনে পত্রিকার দীর্ঘ পথচলা, সংবাদ পরিবেশনের অভিজ্ঞতা, সাংবাদিকদের দায়িত্ব ও পেশাগত উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। এ সময় পত্রিকার সংবাদকর্মী ও প্রতিনিধিদের পারস্পরিক মতবিনিময় এবং ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বক্তারা গণমাধ্যমের স্বাধীনতা, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, সাংবাদিকতার নীতি-নৈতিকতা এবং দায়িত্বশীল সাংবাদিকতার ওপর গুরুত্বারোপ করে বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় প্রতিনিধিদের মাঝে ক্রেস্ট ও অভিজ্ঞতা সনদ বিতরণ করা । পাশাপাশি পাঠকের আস্থা অর্জন ও সংবাদপত্রের মানোন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়। বিশেষকরে সাংবাদিকতা, সমাজসেবা ও লেখনীয়তায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে দৈনিক আজকের বসুন্ধরা ২০২৬ বর্ষসেরা অনুসন্ধানী শ্রেষ্ঠত্ব মেডেল, সম্মাননা ও পুরস্কার পেলেন প্রতিবাদী সাংবাদিক, এম এ রশীদ দৈনিক আজকের বসুন্ধরা পত্রিকার ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে তাঁকে এ সম্মাননা ও মেডেল পরিয়ে দেওয়া হয়। দৈনিক আজকের বসুন্ধরা ভারপ্রাপ্ত সম্পাদক মো. সোহেল রানা, চিফ রিপোর্টার সাইদুর রহমান বাবুল ও বাংলাদেশ প্রেসক্লাব সভাপতি মো. ফরিদ খান মেডেল পরিয়ে দিন।
নিয়মিত ও সঠিক সংবাদ পরিবেশনের স্বীকৃতি হিসেবে সারাদেশের প্রতিনিধিদের মধ্য থেকে ১১ জনকে বিশেষ পুরস্কার দেওয়া হয়। তারমধ্যে এম এ রশীদ একজন। পাশাপাশি সব প্রতিনিধিকে শুভেচ্ছা উপহার দেওয়া হয়।
পুরস্কার প্রাপ্তির প্রতিক্রিয়ায় এম এ রশীদ বলেন, “এ অর্জন আমার একার নয়। এর পেছনে আমার পরিবার, সহকর্মী, শুভাকাঙ্ক্ষী এবং যাঁরা সবসময় উৎসাহ ও সহযোগিতা করেছেন, তাঁদের সবার অবদান রয়েছে। আমি সবার প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞ।”
তিনি বলেন, অনুসন্ধানী সাংবাদিকতার মাধ্যমে সমাজের বিভিন্ন অসঙ্গতি ও অনিয়ম তুলে ধরা, সাধারণ মানুষের কথা বলা এবং সমাজের কল্যাণে ইতিবাচক ভূমিকা রাখার দায়িত্ব আরও বেড়ে গেল। এই সম্মাননা ভবিষ্যতে আরও দায়িত্বশীলতা, সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার অনুপ্রেরণা জোগাবে। আগামী দিনেও সত্য, ন্যায় ও মানবিকতার পক্ষে কলম চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। এম এ রশীদের এ অর্জনে সহকর্মী সাংবাদিক, শুভাকাঙ্ক্ষী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ তাঁকে অভিনন্দন জানিয়েছেন। সংশ্লিষ্টরা মনে করছেন, সাংবাদিকতা ও সমাজসেবায় পাওয়া এ স্বীকৃতি তাঁর ভবিষ্যৎ কর্মযাত্রায় আরও উৎসাহ ও অনুপ্রেরণা সৃষ্টি করবে। দিনব্যাপী আয়োজনে সারাদেশের প্রতিনিধিদের সরব উপস্থিতি এবং পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ পরিবেশে জাতীয় দৈনিক আজকের বসুন্ধরার ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী ও প্রতিনিধি সম্মেলন ২০২৬ সম্পন্ন হয়।