1. admin@bhawaltv.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন

গাজীপুরে জামায়াতে লং মার্চের জনগনের ৮ দফা মেনে না নিলে ১ দফায় পরিনত হবে- ডাঃ সফিকুর রহমান

ভাওয়াল টিভি ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ১০৭ বার পঠিত

তারেক রহমান জাহাঙ্গীরঃ
গাজীপুরের ভোগড়া বাইপাসে ১১ দলীয় লং মার্চের পথসভায় ডাঃ সফিকুর রহমান বলেন ৮ দফা মেনে না নিলে তা একদফায় পরিনত হব। পথসভাটি গাজীপুর জেলা জামায়াতের আমীর অধ্যাপক জামাল উদদীনের সভাপতিত্বে জনসভায় আরও বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান এমপি, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য আব্দুর রব, এবি পার্টি র কেন্দ্রীয় চেয়ারম্যান মজিবুর রহমান মন্জু, বাংলাদেশ লেবার পার্টির ভাইস চেয়ারম্যান এস এম ইউসুফ আলী, বাংলাদেশ খেলাফত আন্দোলনের নায়েবে আমির মাওলানা আবুল কাশেম কাশেমী, গাজীপুর জেলা জামায়াতের আমির ড. জাহাঙ্গীর আলম, সেক্রেটারি মোঃ শফিউদ্দিন, গাজীপুর সিটি কর্পোরেশনের জামায়াত মনোনীত মেয়র প্রার্থী ড. হাফিজুর রহমান, মহানগর জামায়াতের নায়েবে আমির মোঃ খায়রুল হাসান, মোঃ হোসেন আলী, মহানগর কর্মপরিষদ সদস্য নেয়াম উল্লাহ শাকের, মাওলানা এখলাছ উদ্দিন, মাওলানা আবুল কালাম আজাদ, আবু সিনা নুরুল ইসলাম মামুন, এ এইচ এম ইরফানুল হক, টঙ্গী পূর্ব থানা আমির মোঃ নজরুল ইসলামসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ। এ ছাড়া মহানগর কর্মপরিষদ সদস্য মাওলানা সাখাওয়াত হোসাইন, মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি মোঃ আজহারুল ইসলাম মোল্লা, মোঃ আফজাল হোসাইন, জেলা সহকারী সেক্রেটারি মোঃ মোস্তাফিজুর রহমান, মুহাম্মদুল্লাহ ও মোঃ আনিসুর রহমান বিশ্বাসসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। ১১ দলীয় জোটের ঘোষিত দাবির মধ্যে রয়েছে গণভোটের রায় বাস্তবায়ন, জুলাইয়ের হত্যাকাণ্ডের বিচার, বিদ্যুৎ—তেল—গ্যাস ও সার সংকট নিরসন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি রোধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, দুর্নীতি—চাঁদাবাজি ও দখলদারি বন্ধ এবং প্রশাসনে দলীয়করণ বন্ধসহ বিভিন্ন দাবি।
গাজীপুরের ভোগড়া বাইপাসে ব্যাপক জনসমাগমের মধ্য দিয়ে পথসভা শেষ করে লংমার্চের গাড়িবহর রংপুরের দিকে এগিয়ে যায়। পথে টাঙ্গাইল, সিরাজগঞ্জ, বগুড়া ও গাইবান্ধায় কর্মসূচি শেষে রংপুরে সমাপনী কর্মসূচি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Bhawal TV
প্রযুক্তি সহায়তায়: Bhawal TV