1. admin@bhawaltv.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন

কাজিপুরে দিনদুপুরে ঘরের দরজা ভেঙে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার চুরি

ভাওয়াল টিভি ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৮ বার পঠিত

মোঃ আব্দুর রব মনসুর,কাজিপুর উপজেলা প্রতিনিধিঃ

সিরাজগঞ্জের কাজিপুরে একটি বসতবাড়ির দরজা ভেঙে নগদ দেড় লাখ টাকা ও স্বর্ণালঙ্কার চুরির ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল আনুমানিক সাড়ে ১০টার দিকে উপজেলার গান্ধাইল ইউনিয়নের বরইতলা গ্রামে এই চুরির ঘটনা ঘটে। দিনদুপুরে এ ধরনের চুরির ঘটনায় স্থানীয় এলাকাবাসীর মধ্যে তীব্র আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, সকালে বরইতলা গ্রামের বাসিন্দা আব্দুর রশিদের বাড়ির লোকজন জরুরি প্রয়োজনে বাইরে যান। বাড়িটি ফাঁকা থাকার সুযোগে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা প্রধান ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। এরপর তারা ঘরে থাকা নগদ প্রায় ১ লাখ ৫০ হাজার টাকা এবং মূল্যবান স্বর্ণালঙ্কার লুট করে পালিয়ে যায়। চুরি হওয়া স্বর্ণালঙ্কারের মধ্যে হাতের চুড়ি, কানের দুল ও গলার চেইন ছিল বলে জানা গেছে। এদিকে জনবহুল এলাকায় দিনের আলোতে এমন দুঃসাহসিক চুরির ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। তারা অতি দ্রুত এই ঘটনার সঙ্গে জড়িত অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনার এবং চুরি হওয়া মালামাল উদ্ধারের জন্য প্রশাসনের নিকট জোর দাবি জানিয়েছেন।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Bhawal TV
প্রযুক্তি সহায়তায়: Bhawal TV