
জান্নাত তারা সামারাঃ ১৯ অক্টোবর রোজ সোমবার সকাল ১১ টা উত্তরা ১ নাম্বার সেক্টরে কেন্দ্রীয় কমিটির অফিসে বাংলাদেশ মানব কল্যাণ এসোসিয়েশন দ্বিতীয়বারে মতো সভাপতি ইঞ্জিঃ মোঃ শরিফুল ইসলাম শামীম ও কার্যকরী সভাপতি আতিকুর রহমান আনিস নির্বাচিত হওয়ার সংগঠনের পক্ষ থেকে সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান করা হয়। উক্ত অনুষ্ঠানে ইঞ্জিঃ শরিফুল ইসলাম শামীম এর সভাপতিত্বে, কার্যকরী সভাপতি- তারেক রহমান জাহাঙ্গীর এর সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক কবি ও সাংবাদিক মোঃ মশিউর রহমান, সহ-সভাপতি মোঃ শামীম হাওলাদার, মোঃ সোহেল রানা চুন্নু, যুগ্ম-সাধারণ সম্পাদক- দেওয়ান মোহাম্মদ সাইফুল ইসলাম বাশার, ধর্ম বিষয় সম্পাদক- মাওলানা শফিকুল ইসলাম, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ মাওঃ মেহেদী হাসান নাজমুল, নওরোজ এর স্টাফ রিপোর্ট অলিদুর রহমান অলি, গাজীপুর মিডিয়া ক্লাবের সাধারণ সম্পাদক- মোঃ বশির আলম, টঙ্গী রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক- কামরুল হাসান শাহা, সাবেক সাধারণ সম্পাদক মোঃ লিটন,সিঃ সহ-সভাপতি- মোঃ আবু সাঈদ চৌধুরী, সাংবাদিক জুয়েল,সাংবাদিক জাহিদ হাসান সহ প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিক ও সংগঠনে বিভিন্ন জেলার উপজেলা নেতৃবৃন্দ। এ সময় সভাপতি ইঞ্জিঃ মোঃ শরিফুল ইসলাম শামীম ও কার্যকর সভাপতি আতিকুর রহমান আনিস কে কেস্ট এবং ফুল দিয়ে বরণ করা হয়। এসময় সভাপতি বলেন সংগঠনের সকল জেলায় কমিটি করা সিন্ধান্ত হয়। আগামী ৩০শে ডিসেম্বর কক্সবাজারে শিক্ষা সফরে ঘোষনা দেন।