
জান্নাত তারা সামারাঃ ২৬ নভেম্বর গাজীপুর চান্দনা চৌরাস্তা এ্যাপেক্স হাসপাতালের ৩য় তলায় বাংলাদেশ ট্যুরিস্ট জার্নালিস্ট এসোসিয়েশন (বাটজা) ২০২৬-২০২৯ (৩ বছর)এর নবনির্বাচিত কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ ও প্রশিক্ষণ কর্মশালার শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক, গাজীপুর মহানগর বিএনপির সভাপতি ও বাংলাদেশ ট্যুরিস্ট জার্নালিস্ট এসোসিয়েশনের প্রধান উপদেষ্টা- আলহাজ্ব মোঃ শওকত হোসেন সরকার। শপথ বাক্য পাঠ করান হেফাজতে ইসলাম বাংলাদেশ এর যুগ্মসাধারণ সম্পাদক ও বাংলাদেশ ট্যুরিস্ট জার্নালিস্ট এসোসিয়েশন এর উপদেষ্টা- আলহাজ্ব মুফতি নাসির উদ্দিন খান,সংগঠনের উপদেষ্টা ও ট্যুরিস্ট ক্লাব গাজীপুর এর সভাপতি আলহাজ্ব মোঃ আব্দুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক মুক্ত বলাকা সম্পাদক ও প্রকাশক- মোঃ আলমগীর হোসেন, দৈনিক বাংলা ভূমি সম্পাদক ও প্রকাশক- মোঃ নজরুল ইসলাম আজহার, গাজীপুর রিপোর্টার্স ইউনিটের প্রতিষ্ঠাতা সভাপতি- মোঃ কাজল খান, কোনাবাড়ি থানা প্রেসক্লাবের সভাপতি- মোঃ সালাউদ্দিন আহমেদ, টঙ্গী রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক শেখ মোঃ কামরুল ইসলাম, খাজা বদরুদ্দোজা মডার্ন হাসপাতালের এমডি ডা. মোঃ বখতিয়ার। অনুষ্ঠানে সভাপতিত্ব করন বাংলাদেশ ট্যুরিস্ট জার্নালিস্ট এসোসিয়েশনের চেয়ারম্যান ও গাজীপুর মহানগর প্রেসক্লাবের সভাপতি- এম আমজাদ খান। এ সময় নবনির্বাচিত কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ শপথ গ্রহণ করেন। পাশাপাশি পর্যটন সাংবাদিকতার মানোন্নয়ন, পেশাগত দক্ষতা বৃদ্ধি, পর্যটন শিল্পের প্রচার-প্রসার এবং দেশের পর্যটন সম্ভাবনাকে গণমাধ্যমে তুলে ধরার বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ ট্যুরিস্ট জার্নালিস্ট এসোসিয়েশনের মহাসচিব ও গাজীপুর মহানগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক- তারেক রহমান জাহাঙ্গীর। তিনি বলেন, পর্যটন সাংবাদিকতার বিকাশ, সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং বাংলাদেশের পর্যটন শিল্পকে আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরতে সংগঠনটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। নবনির্বাচিত কমিটির সবাইকে সঙ্গে নিয়ে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। সংগঠনের নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, এই শপথ গ্রহণ ও প্রশিক্ষণ কর্মশালার মাধ্যমে বাংলাদেশ ট্যুরিস্ট জার্নালিস্ট এসোসিয়েশনের নতুন যাত্রা আরও বেগবান হবে ইনশাআল্লাহ।