1. admin@bhawaltv.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন

কালিয়াকৈর পৌর এলাকার আঞ্চলিক রাস্তার বেহাল দশা জনদুর্ভোগ চরমে

ভাওয়াল টিভি ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬
  • ১০১ বার পঠিত
Oplus_131072

তথ্যচিত্রে মোঃ খাইরুল ইসলাম, স্টাফ রিপোর্টার গাজীপুরঃ

গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে অবস্থিত আঞ্চলিক রাস্তা খানা খন্দের সৃষ্টি হয়েছে। এর মধ্যে পৌরসভার ৭ নং ওয়ার্ড পলানপাড়া জামে মসজিদ থেকে সাংবাদিক মীর সোহেল সাহেবের বাড়ি পর্যন্ত রাস্তা ব্যাপক জলাবদ্ধতা এবং খানাখন্দের সৃষ্টি হয়েছে।অল্প বৃষ্টিতে সৃষ্টি হয় জলাবদ্ধতা। রাস্তার এই বেহাল দশার কারণে প্রতিনিয়ত ঘটছে ছোট বড় দুর্ঘটনা। এ রাস্তা দিয়ে ছোট এবং মাঝারি ধরনের অনেক যানবাহন চলাচল করে। বিভিন্ন সময়ে এই যানবাহন খানাখন্দের মধ্যে পড়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এছাড়াও ওই রাস্তা দিয়ে চলাচল করে কারখানার শ্রমিক, স্কুল, কলেজের শিক্ষার্থীরা। গর্ভবতী কোন রোগী নিয়ে এ রাস্তা দিয়ে যেতে ব্যাপক দুর্ভোগ পোহাতে হয়। রাস্তার বেহাল দশার কারণে স্থানীয় জনসাধারণের ব্যাপক দুর্ভোগ পোহাতে হচ্ছে। তাই রাস্তাটি দ্রুত মেরামত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।কালিয়াকৈর পৌরসভার নির্বাহী কর্মকর্তা জাহিদুল আলম তালুকদারের সাথে কথা বললে তিনি জানান, রাস্তাটি যাদেরকে পূর্বে কনট্রাক দেয়া হয়েছিল তাদেরকে পাওয়া যাচ্ছে না। রাস্তা যাতে দ্রুত মেরামত করা হয় এর জন্য নতুন করে টেন্ডার দেওয়া হবে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Bhawal TV
প্রযুক্তি সহায়তায়: Bhawal TV