1. admin@bhawaltv.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন

বাংলাদেশ টেলিভিশনের ৫৫ বছরে ঐতিহাসিক লোগো বদলে যাচ্ছে

ভাওয়াল টিভি ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ১১৭ বার পঠিত
Oplus_131072

বিশেষ প্রতিনিধিঃ

বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) এর লোগো পরিবর্তন আসতেছে, সরকারি মালিকানাধীন বিটিভির বর্তমান লোগোটির সঙ্গে জড়িয়ে আছে বাংলাদেশের টেলিভিশন সম্প্রচারের দীর্ঘ ইতিহাস। ১৯৬৪ সালের ২৫ ডিসেম্বর পাকিস্তান টেলিভিশন কর্পোরেশনের ঢাকা কেন্দ্র হিসেবে যাত্রা শুরু করেছিল প্রতিষ্ঠানটি। স্বাধীনতার পর ১৯৭১ সালের ১৭ ডিসেম্বর এর নাম পরিবর্তন করে রাখা হয় বাংলাদেশ টেলিভিশন।এরপর স্বাধীন বাংলাদেশের পরিচয়কে ধারণ করে তৈরি হয় বর্তমান লোগোটি। জাতীয় পতাকার রং এবং উদীয়মান সূর্যের ভাবনাকে কেন্দ্র করে এই ঐতিহাসিক লোগোর নকশা করেন চিত্রশিল্পী ইমদাদ হোসেন।দীর্ঘ পাঁচ দশকেরও বেশি সময় ধরে লোগোটি বিটিভির পরিচয়ের অংশ হয়ে আছে।
তবে এবার সেই পরিচিত ভিজ্যুয়াল পরিচয়ে আসতে যাচ্ছে পরিবর্তন।২০২৬ সালে এসে বিটিভি তাদের নতুন লোগো তৈরির জন্য খুঁজছে নতুন ক্রিয়েটিভ ডিজাইনার।
অর্থাৎ বাংলাদেশের টেলিভিশন ইতিহাসের এত দীর্ঘ সময়ের একটি পরিচিত প্রতীককে নতুন করে তুলে ধরার সুযোগ এখন একজন ডিজাইনারের হাতে।
বিটিভির নতুন লোগো কেমন হতে যাচ্ছে, সেটিই এখন দেখার অপেক্ষা।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Bhawal TV
প্রযুক্তি সহায়তায়: Bhawal TV