1. admin@bhawaltv.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন

পূবাইলে হায়দ্রাবাদ ফুটবল লীগে নবজাগরণ স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন

ভাওয়াল টিভি ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫৭ বার পঠিত

​মোঃ দেলোয়ার হোসেন,পূবাইল (গাজীপুর) প্রতিনিধিঃ
​গাজীপুর মহানগরীর পূবাইল থানাধীন ৩৯ নং ওয়ার্ডের আক্কাস মার্কেট এলাকায় জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়ে গেল ‘হায়দ্রাবাদ ফুটবল লীগ’ (মিনিবার)-এর চূড়ান্ত ফাইনাল খেলা। ৪ই সেপ্টেম্বর অনুষ্ঠিত এই হাড্ডাহাড্ডি লড়াইয়ে লোহাদিরটেক স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে হায়দ্রাবাদ নবজাগরণ স্পোর্টিং ক্লাব।
​পূবাইল থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কামরুজ্জামান কাজলের সভাপতিত্বে এবং পূবাইল থানা ওলামা দলের সদস্য সচিব রবিউল আলম রবির প্রাণবন্ত সঞ্চালনায় উক্ত ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর কৃষক দলের ১ নং সহ-সভাপতি ও ৩৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী আলহাজ্ব নুরুজ্জামান মৃধা।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য ও উপস্থিতি রেখে খেলাটিকে সানন্দিত করেন:আনোয়ার হোসেন সরকার — সভাপতি, ৩৯ নম্বর ওয়ার্ড বিএনপি ​হাবিবুল্লাহ রহমান হাবিব — সাধারণ সম্পাদক, ৩৯ নম্বর ওয়ার্ড বিএনপি বদরুজ্জামান মৃধা — সাংগঠনিক সম্পাদক, ৩৯ নম্বর ওয়ার্ড বিএনপি
​তোফাজ্জল হোসেন মোল্লা — আহ্বায়ক সদস্য, ৩৯ নম্বর ওয়ার্ড কৃষক দল মাহফুজুর রহমান — যুব নেতা ও স্থানীয় ব্যক্তিবর্গ এছাড়াও এলাকার ক্রীড়ামোদী হাজারো দর্শক মাঠে উপস্থিত থেকে খেলাটি উপভোগ করেন। খেলা শেষে প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ বিজয়ী ও বিজিত দলের খেলোয়াড়দের হাতে ফ্রিজ ও টিভি পুরস্কার তুলে দেন। যুবসমাজকে মাদক ও অন্যায় থেকে দূরে রাখতে নিয়মিত খেলাধুলার বিকল্প নেই বলে আয়োজক ও অতিথিরা আশাবাদ ব্যক্ত করেন।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Bhawal TV
প্রযুক্তি সহায়তায়: Bhawal TV