1. admin@bhawaltv.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন

অসুস্থ সাংবাদিকের খুঁজ খবর নিলেন পূবাইল থানা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আরিফ হোসেন ভূঁইয়া

ভাওয়াল টিভি ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ১১৮ বার পঠিত

দেলোয়ার হোসেন

গাজীপুর মহানগরীর পূবাইল থানাধীন ৪০ নং ওয়ার্ডের কুদাব এলাকায় শারীরিকভাবে অসুস্থ পূবাইল থানা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি আব্দুল জলিল বেপারী । এ খবর শোনা মাত্র পূবাইল থানা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি আব্দুল জলিল বেপারীর কাছে ছুটে আসেন পুবাইল থানা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আরিফ হোসেন ভূঁইয়া ও পূবাইল থানা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি খসরু মৃধা । তার পাশে এসে দাঁড়ান এবং শারীরিক খোঁজখবর নেন ।এছাড়াও পূবাইল থানা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আরিফ হোসেন ভূঁইয়া পূবাইল থানার অন্তর্গত প্রতিটি ওয়ার্ডের নেতাকর্মী থেকে শুরু করে সাধারণ জনগণের নিয়মিত খোঁজখবর নেন । আরিফ হোসেন ভূঁইয়ার এর মহানুভবতাকে পূবাইল থানার জনগণ গভীর শ্রদ্ধা ও আন্তরিকতার সাথে সর্বদা স্মরণ করে এবং ভবিষ্যতে তার এই মহানুভতার উপহার
একদিন ফেরত দিতে চায়।রবিবার ১৩ই সেপ্টেম্বর পূবাইল থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক আরিফ হোসেন ভূঁইয়া ও পূবাইল থানা প্রেসক্লাবের সভাপতি খসরু মৃধা উনার শারীরিক সমস্ত খোঁজখবর নেন । অসুস্থ সাংবাদিক আব্দুল জলিল বলেন সশরীরে পূবাইল থানা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আরিফ হোসেন ভূঁইয়া আমার বাড়ী আসাতে আমি অনেক খুশি হয়েছি এবং আমি প্রাণভরে দোয়া করি আরিফ হোসেন ভূঁইয়া কে আল্লাহ যেন ভালো রাখেন। আরিফ হোসেন ভূঁইয়া এর মত যোগ্য নেতা থাকলে অসাধারণ মানুষের আর দুঃখ কষ্ট থাকবে না ।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Bhawal TV
প্রযুক্তি সহায়তায়: Bhawal TV