1. admin@bhawaltv.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন

গাজীপুরের পূবাইলে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত

ভাওয়াল টিভি ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫৯ বার পঠিত

দেলোয়ার হোসেন

গাজীপুরের পূবাইলে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬ অনুষ্ঠিত।বিলুপ্তপ্রায় জাতীয় খেলা কাবাডিকে নতুন উদ্যমে ফিরিয়ে আনতে বাংলাদেশ পুলিশের দেশব্যাপী খেলোয়াড় বাছাই কার্যক্রমের ধারাবাহিকতায় পূবাইল থানায় অনুষ্ঠিত হয় ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬ এর থানা পর্যায়ের প্রতিযোগিতা। সোমবার ১৪ই সেপ্টেম্বর আমিরউদ্দিন মুন্সি স্কুল এন্ড কলেজ মাঠে অনুষ্ঠিত প্রতিযোগিতায় ‘লাল’ ও ‘সবুজ’ দলের ১৮ জন খেলোয়াড় অংশগ্রহণ করেন। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় ৩৯ পয়েন্ট পেয়ে লাল দল বিজয়ী এবং ১৫ পয়েন্ট পেয়ে সবুজ দল পরাজিত হয়।
খেলা শেষে বিজয়ী ও অংশগ্রহণকারী খেলোয়াড়দের মাঝে মেডেল বিতরণ করেন প্রধান অতিথি জনাব মোঃ ইসরাইল হাওলাদার, পুলিশ কমিশনার, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (বর্তমানে অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি প্রাপ্ত) ও বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক। এ সময় তিনি তরুণদের মাদক ও মোবাইল আসক্তি থেকে দূরে রাখতে খেলাধুলার গুরুত্ব তুলে ধরেন।এছাড়াও উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জিএমপির উপ-পুলিশ কমিশনার (অপরাধ-দক্ষিণ বিভাগ) ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, পূবাইল থানা বিএনপি’র সভাপতি মনির হোসেন সিকদার বকুল, পূবাইল থানার অফিসার ইনচার্জ আতিকুর রহমান সহ অন্যান্য পুলিশ ও ফোর্সবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Bhawal TV
প্রযুক্তি সহায়তায়: Bhawal TV