1. admin@bhawaltv.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:৫৭ পূর্বাহ্ন

বিয়ানীবাজারের শেওলা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ভোটকেন্দ্র স্থানান্তরের সিদ্ধান্ত

ভাওয়াল টিভি ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬৯ বার পঠিত

বিয়ানীবাজার প্রতিনিধি:

সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলার ৪নং শেওলা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ভোটকেন্দ্র পরিবর্তনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। দীর্ঘদিনের আলোচনা ও পর্যালোচনার পর ভোটকেন্দ্রটি ঘড়ুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে পরিবর্তন করে কোনা শালেশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্থানান্তরের উদ্যোগ নেওয়া হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, ৬নং ওয়ার্ডের এই ভোটকেন্দ্রটি দীর্ঘদিন যাবত একটি নির্দিষ্ট বিদ্যালয়ে ছিল। ভৌগোলিক অবস্থান ও ভোটার সংখ্যার তারতম্যের কারণে দীর্ঘদিন ধরে কেন্দ্রটি স্থানান্তরের দাবি জানিয়ে আসছিলেন স্থানীয়রা। পরিসংখ্যান অনুযায়ী, এলাকার কোনা শালেশ্বর অংশে ১০৭৭ জন এবং অন্য অংশে ৪৮৭ জন ভোটার রয়েছে। ভোটার সংখ্যার এই ব্যবধানের কারণে এতদিন এক অংশের ভোটারদের তুলনামূলক দীর্ঘ পথ পাড়ি দিয়ে ভোটকেন্দ্রে যেতে হতো। এছাড়া পূর্বের কেন্দ্রটি একপ্রান্তে অবস্থিত হওয়ায় যাতায়াতগত কিছু অসুবিধাও ছিল।
উল্লেখ্য, ভোট কেন্দ্র হিসেবে কোনা শালেশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে আবেদনের প্রেক্ষিতে শুনানি করে ২৫ আগস্ট তারিখে সিলেটের সিনিয়র জেলা নির্বাচন অফিসার বিষয়টি মঞ্জুর করেন। এদিকে ঘড়ুয়া গ্রামের আফতাব উদ্দিন এর ছেলে আজিম উদ্দিন গত ২৪ সেপ্টেম্বর ২৬ ইংরেজী তারিখ তাহার আবেদনে উল্লেখ করেন যে সিনিয়র জেলা নির্বাচন অফিস গত ২৫ আগস্ট ২৬ খ্রিষ্টাব্দে শুনানি করে কোনা -শালেস্বর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ভোটকেন্দ্র হস্তান্তরের আবেদন মঞ্জুর করেন। সার্বিক দিক বিবেচনা করে এবং কোনা শালেশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুইতলা বিশিষ্ট প্রশস্ত ভবন থাকার বিষয়টি বিবেচনায় নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই প্রশাসনিক পরিবর্তনের সিদ্ধান্ত নেয়। নতুন এই কেন্দ্রে এলাকার ভোটাররা সুচারু ও শান্তিপূর্ণ পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন বলে আশা প্রকাশ করছেন সচেতন মহল ও স্থানীয় বাসিন্দারা। কেন্দ্র পরিবর্তনের এই পদক্ষেপে ভোটারদের দীর্ঘদিনের কাঙ্ক্ষিত সুবিধার অবসান ঘটবে বলে মনে করা হচ্ছে। উল্লেখ্য যে – প্রতিবেদক সরজমিনে গিয়ে তদন্ত করে দেখেন যে কোনা- শালেস্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে অবস্থিত শেওলা স্বাস্থ্যকেন্দ্র এবং দারুলউলুম আটগঞ্জ মাদ্রাসা বিশাল মাঠ জুড়ে বিদ্যমান আছে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Bhawal TV
প্রযুক্তি সহায়তায়: Bhawal TV