1. admin@bhawaltv.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন

গাজীপুরের পূবাইলে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ৩

ভাওয়াল টিভি ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
  • ১২৪ বার পঠিত

​মোঃ দেলোয়ার হোসেন

গাজীপুর মহানগরের পূবাইল থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন—টঙ্গী পূর্ব থানার এরশাদ নগর (০৪ নং ব্লক) এলাকার মোঃ লেবু মিয়ার ছেলে মোঃ আতিকুল ইসলাম রাকিব (১৯), একই এলাকার আব্দুল আলেফের ছেলে মোঃ ফয়সাল আহম্মেদ (১৯) এবং দত্তপাড়া মোল্লাবাড়ী এলাকার মৃত ফুল মিয়ার ছেলে মোঃ শুভ রাহাত (২০)। পুলিশ জানায়, পূবাইল থানার এসআই (নিঃ) মোঃ রুহুল আমিনের নেতৃত্বে একটি দল থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করছিল। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, হায়দরাবাদ শুকুন্দিরবাগ এলাকার ‘লাল ব্রীজ’-এর ওপর একদল যুবক ডাকাতির উদ্দেশ্যে অস্ত্রসহ সমবেত হয়েছে। সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ওই তিনজনকে আটক করে। আটকের পর উপস্থিত সাক্ষীদের সামনে তল্লাশি চালিয়ে ১ নং আসামি আতিকুল ইসলাম রাকিবের কাছ থেকে একটি সুইচ গিয়ার এবং ২ নং আসামি শুভ রাহাতের কাছ থেকে একটি স্টিলের চাকু উদ্ধার করে জব্দ করা হয়। পূবাইল থানা পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। আলামত ও আসামিদের নিয়ে থানায় এজাহার দায়েরের পর অফিসার ইনচার্জের নির্দেশে তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Bhawal TV
প্রযুক্তি সহায়তায়: Bhawal TV