
এম আমজাদ খান
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের
জাতীয় ইউনিয়ন, ক্রাফট ফেডারেশন ও সেক্টর দায়িত্বশীলদের নিয়ে দিনব্যাপী জাতীয় ট্রেড ইউনিয়ন কর্মশালা ২০২৬ অনুষ্ঠিত হয়, ঢাকা মগবাজার আলফালাহ মিলনায়তনে ১৭ অক্টোবর শনিবার সকাল ৮ টা থেকে সন্ধা ৬ টা পর্যন্ত অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কেন্দ্রীয় সভাপতি এডভোকেট আতিকুর রহমানের উদ্বোধনীর বক্তব্যের মাধ্যমে কর্মশালা শুরু হয়, এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পারোয়ার সাবেক এমপি, ফেরাডারেশনের সাধারণ সম্পাদক লস্কর মোঃ তসলিমের পরিচালনায় দারসুল কুরআন পেশ করেন আল নাহদা ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ডঃ মাওলানা কামরুল হাসান শাহীন, আলোচনা পেশকরেন বাংলাদেশ লেবার কোর্ট বার এসোসিয়েশনের সাবেক সভাপতি এডঃ একেএম নাসিম, বিষয় ভিত্তিক আলোচনা পেশ করেন ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি অধ্যাপক হারুনুর রশিদ খান ও কবির আহমেদ প্রমুখ এসময় সারাদেশে থেকে প্রায় ২ শতাধিক ডেলিগেট কর্মশালায় অংশগ্রহণ করেন।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন শ্রমিক কল্যাণ ফেডারেশন সবচাইতে পুরাতন ঐতিহ্যেবাহী শ্রমিক কল্যাণ বান্ধব ফেডারেশন, শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় এই সংগঠন কাজ করে যাচ্ছে, ট্রেড ইউনিয়নের মাধ্যমে শ্রমিকদের অধিকারে আইনগত পদক্ষেপ কে আরো গতিশীল ও জোরদার করার লক্ষ্যে আজকের এই কর্মশালা। আমি আশাকরি এই কর্মশালা থেকে প্রশিক্ষণ নিয়ে শ্রমিকদের প্রতিটি সেক্টরে ট্রেড ইউনিয়ন গড়ে তুলে শ্রমিক কল্যাণ ফেডারেশন কাজকে আরো বেশি করে তৃণমূলে পৌছিয়ে দিবেন।