1. admin@bhawaltv.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন

গাজীপুরে গ্রীন হসপিটালের নবজাতক বিশেষ পরিচর্যা ইউনিট(SCANU) এর শুভ উদ্বোধন

ভাওয়াল টিভি ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬
  • ৮৬ বার পঠিত

তারেক রহমান জাহাঙ্গীরঃ গাজীপুরে নবজাতক শিশুদের উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করার লক্ষ্যে গ্রীন হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাবে চালু হয়েছে নবজাতক বিশেষ পরিচর্যা ইউনিট (SCANU)। এর মাধ্যমে অসুস্থ ও ঝুঁকিপূর্ণ নবজাতকদের বিশেষায়িত চিকিৎসাসেবা প্রদানের সুযোগ তৈরি হলো। শনিবার (২৪ অক্টোবর) দুপুর ১টা ৩০ মিনিটে গাজীপুরের জয়দেবপুর রেলক্রসিং সংলগ্ন গ্রীন হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাবে নবনির্মিত এ ইউনিটের শুভ উদ্বোধন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য ডা. মাজহারুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের (ডেন্টাল) পরিচালক ডা. মোহাম্মদ আলী আকবর পলান, শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডা. মো. কামরুল ইসলাম কামাল, সিনিয়র কনসালট্যান্ট ডা. মো. খলিলুর রহমান, সহযোগী অধ্যাপক ডা. মো. এনামুল হক ও সহযোগী অধ্যাপক ডা. মুহাম্মদ খাইরুজ্জামান। এ ছাড়া গাজীপুর প্রাইভেট ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি মো. বখতিয়ার উপস্থিত ছিলেন।
গাজীপুরের সিভিল সার্জন ডা. মো. মামুনুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন গ্রীন হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাবের স্বত্বাধিকারী মোহাম্মদ ইসমাইল মোল্লা। এছাড়া গাজীপুর জেলা,উপজেলা ও মহানগরে হাসপাতাল এসোসিয়েশন এর সভাপতি, সাধারণ সম্পাদক সহ গাজীপুরের বিভিন্ন হাসপাতাল মালিক, প্রতিনিধি ও বিভিন্ন মসজিদে খতিব ইমামগন এ সময় উপস্থিত ছিলেন। গাজীপুরে গ্রীন হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাবে SCANU চালুর ফলে স্থানীয়ভাবে নবজাতকের বিশেষায়িত চিকিৎসাসেবা পাওয়ার সুযোগ বাড়বে বলে আশা করা হচ্ছে। এতে নবজাতকের চিকিৎসার জন্য দূরবর্তী হাসপাতালে যাওয়ার প্রয়োজন কিছু ক্ষেত্রে কমতে পারে এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত চিকিৎসা পাওয়ার সুযোগ তৈরি হবে বলে আশা করা হচ্ছে ।
নবজাতকের সুস্থতা নিশ্চিত করতে সময়মতো চিকিৎসা, দক্ষ জনবল, প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম এবং সংক্রমণ প্রতিরোধব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এসব সেবার সমন্বিত বাস্তবায়নের মাধ্যমে নবজাতকের চিকিৎসার মান উন্নয়নে ইউনিটটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
অনুষ্ঠান শেষে নবজাতকদের সুস্বাস্থ্য, হাসপাতালের উত্তরোত্তর সাফল্য এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Bhawal TV
প্রযুক্তি সহায়তায়: Bhawal TV