
মোঃ দেলোয়ার হোসেন
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) পূবাইল থানা পুলিশ অভিযান চালিয়ে অপহরণ করিয়া মারধর, সাধারণ জখম, চাঁদা দাবি ও হুমকি দেওয়ার মামলার এজাহারনামীয় তিন আসামিকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলেন— ১. মো. রিদওয়ান (২৬) ২. মো. রাইয়ান (১৯)—উভয় পিতা-খাইরুল বাসার ৩. ফারদিন বেপারী (২০), পিতা-ফিরোজ বেপারী। সকলেই পূবাইল থানার মাজুখান এলাকার বাসিন্দা। পুলিশ সূত্রে জানা যায়, গত ৭ নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দে মো. বাবু (৪০) নামের এক ব্যক্তি পূবাইল থানায় হাজির হয়ে লিখিত এজাহার দায়ের করেন। তার অভিযোগে উল্লেখ করা হয়, আসামিরা পূর্বপরিকল্পিতভাবে তাকে মনুষ্যহরণ (অপহরণ) করে মারপিট ও সাধারণ জখম করেন। পাশাপাশি তার কাছে চাঁদা দাবি করে এবং বিভিন্ন ধরনের হুমকি প্রদান করেন। বাদীর অভিযোগের প্রেক্ষিতে পূবাইল থানার অফিসার ইনচার্জ তাৎক্ষণিকভাবে অভিযোগটি আমলে নিয়ে থানায় একটি মামলা (নম্বর-০৩, তারিখ-৭/১১/২০২৬ খ্রিঃ, ধারা-৩৬৫/৩৮৫/৩২৩/৫০৬ পেনাল কোড ১৮৬০) রুজু করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই বদরুল মিল্লাত সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ মাজুখান এলাকায় অভিযান পরিচালনা করে এজাহারনামীয় ১, ২ ও ৩ নম্বর আসামিকে গ্রেফতার করেন। পরবর্তীতে থানায় এনে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হলে গ্রেফতারকৃতরা ঘটনার সত্যতা স্বীকার করে।
পুলিশ জানিয়েছে, আইনানুগ বিধি মোতাবেক গ্রেফতারকৃত আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।