1. admin@bhawaltv.com : admin :
  2. smiqbalh8@gmail.com : Shaikh Mohammad Iqbal Hossain : Shaikh Mohammad Iqbal Hossain
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন

টঙ্গী প্রেসক্লাবের সাংবাদিকদের স্মরণে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ভাওয়াল টিভি ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
  • ৫৭ বার পঠিত

মো. আবু সাঈদ চৌধুরী : টঙ্গী প্রেসক্লাবের সাবেক সভাপতি শাহজাহান সিরাজ সাজু, সাবেক সাধারণ সম্পাদক এম এ কাশেম রানা এবং বর্তমান কার্যনির্বাহী সদস্য ও সিনিয়র সাংবাদিক মাহবুবুর রহমান তরফদারের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

গতকাল শনিবার সন্ধ্যায় টঙ্গী প্রেসক্লাবের উদ্যোগে এ স্মরণসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

টঙ্গী প্রেসক্লাবের সভাপতি আলহাজ মো. মেরাজ উদ্দিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. আজিজুল হকের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন টঙ্গী প্রেসক্লাবের সাবেক সভাপতি সৈয়দ আতিক, গাজীপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান, সাংবাদিক আব্দুস সবুর খান, এম আর নাসির, সাংস্কৃতিক সংগঠক ও সাংবাদিক শাহজাহান শোভন, সম্মিলিত সাংস্কৃতিক জোট টঙ্গীর সাবেক সভাপতি মোস্তফা কামাল বাদল, নাট্যকার সালাম খান তরুণ, শুচি পাঠচক্র ও পাঠাগারের সাহিত্য সম্পাদক কবি আতিক সাহারিয়ার, অভিনেতা অমল কৃষ্ণ রায়, মানবাধিকার কর্মী নাজমুল বারি চৌধুরী, সাংবাদিক আলাল সরকার, নজরুল ইসলাম ও কবি ফাহাদ হাওলাদারসহ বিভিন্ন পর্যায়ের সাংবাদিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও বিশিষ্টজনেরা।

বক্তারা তাঁদের বক্তব্যে প্রয়াত তিন সাংবাদিকের কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন এবং সাংবাদিকতা ও সমাজের প্রতি তাঁদের অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তাঁরা বলেন, সাংবাদিক অঙ্গনে তাঁদের অবদান ও স্মৃতি সহকর্মীদের মাঝে চিরস্মরণীয় হয়ে থাকবে।

স্মরণসভা শেষে প্রয়াত সাংবাদিকদের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় তাঁদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Bhawal TV
প্রযুক্তি সহায়তায়: Bhawal TV