1. admin@bhawaltv.com : admin :
  2. smiqbalh8@gmail.com : Shaikh Mohammad Iqbal Hossain : Shaikh Mohammad Iqbal Hossain
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন

মহানবীকে (সা.) নিয়ে কটূক্তির অভিযোগে টঙ্গীতে এক ব্যক্তি আটক

ভাওয়াল টিভি ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
  • ৪৯ বার পঠিত

মো. আবু সাঈদ চৌধুরী : গাজীপুরের টঙ্গীতে মহানবী হযরত মুহাম্মদকে (সা.) নিয়ে কটূক্তি ও ধর্ম অবমাননার অভিযোগে পলাশ পিউরিফিকেশন (৫২) নামে এক ব্যক্তিকে আটক করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ।

গতকাল রবিবার (২২ নভেম্বর) রাত সাড়ে ১২টার দিকে টঙ্গীর পাগাড় এলাকার ঝিনু মার্কেট থেকে তাঁকে আটক করা হয়।

আটক পলাশ পিউরিফিকেশন টঙ্গী পূর্ব থানাধীন পাগাড় (গুদারাঘাট) এলাকার মিনু আনডেস পিউরিফিকেশনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার (২১ নভেম্বর) রাতে পাগাড় এলাকার একটি চায়ের দোকানে বসে মহানবী হযরত মুহাম্মদকে (সা.) নিয়ে আপত্তিকর ও কুরুচিপূর্ণ মন্তব্য করার অভিযোগ ওঠে পলাশ পিউরিফিকেশনের বিরুদ্ধে। এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও উত্তেজনার সৃষ্টি হয়।

পরদিন রবিবার রাতে বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে সালিশের আয়োজন করা হয়। সালিশ শুরু হলে বিক্ষুব্ধ লোকজন তাঁকে একটি বাড়িতে অবরুদ্ধ করে রাখেন। পরে খবর পেয়ে টঙ্গী পূর্ব থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাঁকে আটক করে থানায় নিয়ে যায়।

পুলিশ হেফাজতে থাকাকালে পলাশ পিউরিফিকেশন দাবি করেন, ঘটনার সময় তিনি মদ্যপ অবস্থায় ছিলেন। ওই সময় তিনি কী বলেছেন, তা তাঁর মনে নেই।

এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকছুদুর রহমান বলেন, স্থানীয় লোকজন পলাশ পিউরিফিকেশনকে আটক করে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁকে থানায় নিয়ে আসে। তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে আদালতে পাঠানো হয়েছে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Bhawal TV
প্রযুক্তি সহায়তায়: Bhawal TV