1. admin@bhawaltv.com : admin :
  2. smiqbalh8@gmail.com : Shaikh Mohammad Iqbal Hossain : Shaikh Mohammad Iqbal Hossain
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন

বিতর্কিত দুদক মামলায় চার্জশিট ভুক্ত আসামী ভূমি উপসহকারী কর্মকর্তা নূরে আলম কে গুরুত্বপূর্ণ ভূমি অফিস পুবাইল বদলি

ভাওয়াল টিভি ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ৮ নভেম্বর, ২০২৬
  • ১২৬ বার পঠিত

তারেক রহমান জাহাঙ্গীর, গাজীপুরঃ দুর্নীতি মামলা চার্জশিট ভুক্ত আসামি ভূমি উপসহকারী কর্মকর্তা নূরে আলম কে গাজীপুর সদর উপজেলা গুরুত্বপূর্ণ পূবাইল ইউনিয়ন ভূমি অফিস বদলি করা হয়েছে যা নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে। দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় চার্জশিটভুক্ত আসামি হওয়া সত্ত্বেও ভূমি উপ-সহকারী কর্মকর্তা মুহাম্মদ নূরে আলমের পদোন্নতির সুপারিশ এবং পরবর্তীতে পদোন্নতি দিয়ে পূবাইল ভূমি অফিসে বদলি করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী, নূরে আলম গাজীপুরের কাপাসিয়া উপজেলার রাণীগঞ্জ ভূমি অফিসে কর্মরত ছিলেন। এর আগে শ্রীপুর পৌর ভূমি অফিসে দায়িত্ব পালনকালে জমির দাগ পরিবর্তন ও সরকারি বনভূমি ব্যক্তির নামে খারিজের অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। মামলার তথ্য অনুযায়ী, ২০২১ সালের ২ সেপ্টেম্বর দুদকের পক্ষ থেকে মো. কামরুজ্জামান বাদী হয়ে তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলাটি ঢাকা বিভাগীয় বিশেষ জজ আদালতের স্পেশাল মামলা নম্বর ৯/২০২৩ হিসেবে উল্লেখ করা হয়েছে। অভিযোগ রয়েছে, শ্রীপুরে দায়িত্ব পালনকালে বহেরারচালা এলাকার মৃত ইসমাইল মোল্লার স্ত্রী ফিরোজা খাতুনের জমির সিএস দাগ নম্বর ৫২১-এর পরিবর্তে ৫৭২ লিপিবদ্ধ করে নামজারির প্রক্রিয়ায় অনিয়ম করা হয়। এদিকে, গত ৫ নভেম্বর ২০২৬ তারিখে তাঁকে পূবাইল ভূমি অফিসে বদলি করা হয়েছে বলে জানা গেছে। এখন প্রশ্ন উঠেছে, দুদকের মামলায় চার্জশিটভুক্ত আসামি হওয়ার পরও তাঁর পদোন্নতির ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কীভাবে সুপারিশ ও অনুমোদন দিয়েছে? এ বিষয়ে গাজীপুর জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করেন সাধারণ জনগণ।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Bhawal TV
প্রযুক্তি সহায়তায়: Bhawal TV