1. admin@bhawaltv.com : admin :
  2. smiqbalh8@gmail.com : Shaikh Mohammad Iqbal Hossain : Shaikh Mohammad Iqbal Hossain
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন

ভাওয়াল টিভি ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
  • ৭৫ বার পঠিত

মোঃ আবু সাঈদ চৌধুরীঃ টঙ্গীর ঐতিহ্যবাহী মামদী মোল্লা হাই স্কুলের অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে অনুমোদন পেয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও গাজীপুর মহানগর যুবদলের আহ্বায়ক সাজেদুল ইসলাম। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা গত ১০ নভেম্বর ২০২৬ তারিখে বিদ্যালয়টির অ্যাডহক কমিটি অনুমোদন দেয়। বোর্ডের বিদ্যালয় পরিদর্শক অধ্যাপক ড. মো. মাসুদ রানা খানের স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে এ অনুমোদনের বিষয়টি নিশ্চিত করা হয়। অনুমোদিত কমিটি আগামী ছয় মাস দায়িত্ব পালন করবে। বোর্ডের অনুমোদিত কমিটিতে সভাপতি হিসেবে সাজেদুল ইসলামের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন। সাজেদুল ইসলাম দীর্ঘদিন ধরে রাজনৈতিক ও সাংগঠনিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। বর্তমানে তিনি কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক এবং গাজীপুর মহানগর যুবদলের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। মামদী মোল্লা হাই স্কুলের অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে তাঁর দায়িত্ব পাওয়ার খবরে স্থানীয় নেতাকর্মী, শুভাকাঙ্ক্ষী ও বিভিন্ন মহল থেকে অভিনন্দন জানানো হচ্ছে। সংশ্লিষ্টদের প্রত্যাশা, নতুন অ্যাডহক কমিটির নেতৃত্বে বিদ্যালয়ের শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল হবে। পাশাপাশি শিক্ষক-কর্মচারীদের দায়িত্ব পালন, শিক্ষার্থীদের উপস্থিতি, পাঠদান, পরীক্ষা, শৃঙ্খলা, আর্থিক ব্যবস্থাপনা এবং প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়ন ও স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো যথাযথভাবে তদারকি করা হবে।
এ ছাড়া শিক্ষা বোর্ড ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশনা বাস্তবায়নের মাধ্যমে বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ ও স্বাভাবিক কার্যক্রম বজায় রাখতে অনুমোদিত অ্যাডহক কমিটি কার্যকর ভূমিকা রাখবে—এমনটাই প্রত্যাশা এলাকাবাসী।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Bhawal TV
প্রযুক্তি সহায়তায়: Bhawal TV