1. admin@bhawaltv.com : admin :
  2. smiqbalh8@gmail.com : Shaikh Mohammad Iqbal Hossain : Shaikh Mohammad Iqbal Hossain
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন

পূবাইলে অপহরণ মারধর ও চাঁদা দাবির অভিযোগে ৩ জন গ্রেফতার

ভাওয়াল টিভি ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ৭ নভেম্বর, ২০২৬
  • ৯৮ বার পঠিত

মোঃ দেলোয়ার হোসেন
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) পূবাইল থানা পুলিশ অভিযান চালিয়ে অপহরণ করিয়া মারধর, সাধারণ জখম, চাঁদা দাবি ও হুমকি দেওয়ার মামলার এজাহারনামীয় তিন আসামিকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলেন— ১. মো. রিদওয়ান (২৬) ২. মো. রাইয়ান (১৯)—উভয় পিতা-খাইরুল বাসার ৩. ফারদিন বেপারী (২০), পিতা-ফিরোজ বেপারী। সকলেই পূবাইল থানার মাজুখান এলাকার বাসিন্দা। পুলিশ সূত্রে জানা যায়, গত ৭ নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দে মো. বাবু (৪০) নামের এক ব্যক্তি পূবাইল থানায় হাজির হয়ে লিখিত এজাহার দায়ের করেন। তার অভিযোগে উল্লেখ করা হয়, আসামিরা পূর্বপরিকল্পিতভাবে তাকে মনুষ্যহরণ (অপহরণ) করে মারপিট ও সাধারণ জখম করেন। পাশাপাশি তার কাছে চাঁদা দাবি করে এবং বিভিন্ন ধরনের হুমকি প্রদান করেন। বাদীর অভিযোগের প্রেক্ষিতে পূবাইল থানার অফিসার ইনচার্জ তাৎক্ষণিকভাবে অভিযোগটি আমলে নিয়ে থানায় একটি মামলা (নম্বর-০৩, তারিখ-৭/১১/২০২৬ খ্রিঃ, ধারা-৩৬৫/৩৮৫/৩২৩/৫০৬ পেনাল কোড ১৮৬০) রুজু করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই বদরুল মিল্লাত সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ মাজুখান এলাকায় অভিযান পরিচালনা করে এজাহারনামীয় ১, ২ ও ৩ নম্বর আসামিকে গ্রেফতার করেন। পরবর্তীতে থানায় এনে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হলে গ্রেফতারকৃতরা ঘটনার সত্যতা স্বীকার করে।
​পুলিশ জানিয়েছে, আইনানুগ বিধি মোতাবেক গ্রেফতারকৃত আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Bhawal TV
প্রযুক্তি সহায়তায়: Bhawal TV