1. admin@bhawaltv.com : admin :
  2. smiqbalh8@gmail.com : Shaikh Mohammad Iqbal Hossain : Shaikh Mohammad Iqbal Hossain
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন

টঙ্গীতে মাদ্রাসাছাত্রকে গরম ইলেকট্রিক আয়রনের ছ্যাঁকা দেওয়ার অভিযোগ শিক্ষক গ্রেপ্তার

ভাওয়াল টিভি ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
  • ৯৬ বার পঠিত

শেখ কামরুল হাসান সাহা
গাজীপুরের টঙ্গীতে মাদ্রাসার এক শিশু শিক্ষার্থীকে গরম ইলেকট্রিক আয়রন দিয়ে ছ্যাঁকা দিয়ে আহত করার অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত শিক্ষক মুস্তাকিন বিল্লাহকে গ্রেপ্তার করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ। ৯ বছর বয়সী শিশু শিক্ষার্থী ওসমান গনি নাঈমকে নির্যাতনের এমন অভিযোগ এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও ক্ষোভের সৃষ্টি করেছে। জানা যায়, গাজীপুর মহানগরীর টঙ্গী বাজার এলাকায় অবস্থিত মিথ্যাউল উলুম হাফিজিয়া মাদ্রাসার শিক্ষার্থী ওসমান গনি নাঈম (৯)। ওই মাদ্রাসার শিক্ষক মুস্তাকিন বিল্লাহর বিরুদ্ধে শিশুটিকে গরম ইলেকট্রিক আয়রন দিয়ে ছ্যাঁকা দিয়ে আহত করার অভিযোগ করেছেন সংশ্লিষ্টরা। কোমলমতি একজন শিশুর সঙ্গে এমন আচরণের অভিযোগে উদ্বেগ প্রকাশ করেছেন অভিভাবক ও স্থানীয় সচেতন মহল। এ ঘটনায় অভিযুক্ত শিক্ষক মুস্তাকিন বিল্লাহকে গ্রেপ্তার করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ। টঙ্গী পূর্ব থানার উপপরিদর্শক (এসআই) আদিব তাঁকে গ্রেপ্তার করেন বলে জানা গেছে। ঘটনাটি সামনে আসার পর ভুক্তভোগী শিশুর পরিবার ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছে। তাঁদের দাবি, একজন অভিভাবকের আস্থার জায়গা হচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান। সন্তানকে ধর্মীয় ও নৈতিক শিক্ষায় শিক্ষিত করার উদ্দেশ্যে অভিভাবকরা মাদ্রাসায় পাঠান। সেখানে কোনো শিক্ষকের বিরুদ্ধে শিশুকে শারীরিক নির্যাতনের এমন অভিযোগ অত্যন্ত উদ্বেগজনক ও অনাকাঙ্ক্ষিত।
পরিবারের পক্ষ থেকে ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত, অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং ভুক্তভোগী শিশুর ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানানো হয়েছে।
সচেতন মহলের মতে, শিক্ষাপ্রতিষ্ঠানে শিশুদের নিরাপত্তা নিশ্চিত করা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের গুরুত্বপূর্ণ দায়িত্ব। শিক্ষার নামে কোনো ধরনের শারীরিক বা মানসিক নির্যাতন কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। বিশেষ করে কোমলমতি শিশুদের সঙ্গে এমন আচরণের অভিযোগ উঠলে তা গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা জরুরি। শিশুদের নিরাপদ শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে মাদ্রাসাসহ সব শিক্ষাপ্রতিষ্ঠানের ব্যবস্থাপনা ও শিক্ষকদের আচরণ সম্পর্কে যথাযথ নজরদারি প্রয়োজন। একই সঙ্গে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রশাসন ও সংশ্লিষ্ট শিক্ষা কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ প্রত্যাশা করছেন স্থানীয়রা।
শিশুরা শিক্ষাপ্রতিষ্ঠানে যাবে জ্ঞান ও নৈতিকতা অর্জনের জন্য, নির্যাতনের শিকার হওয়ার জন্য নয়। তাই ওসমান গনি নাঈমের ঘটনায় সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন এবং আইন অনুযায়ী দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Bhawal TV
প্রযুক্তি সহায়তায়: Bhawal TV